August 9, 2026, 12:04 pm

নওগাঁয় ব্যতিক্রমী পদ্ধতিতে ঠিকাদার বাছাই

নওগাঁয় ব্যতিক্রমী পদ্ধতিতে ঠিকাদার বাছাই

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ব্যতিক্রমী ও স্বচ্ছ লটারী পদ্ধতিতে বাছাই করা হলো এইচবিবি (হেরিং বোন বন্ড) কাজ সম্পন্ন করার ঠিকাদারদের। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রকাশ্যে দরপত্র গ্রহনের আয়োজন করে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলায় ১২কিমি ৮শত মিটার এইচবিবি রাস্তার বরাদ্দ পাওয়া গেছে। এই কাজের জন্য জেলার তালিকাভুক্ত ঠিকাদারগনের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিলো। তার ভিত্তিতে ঠিকাদার নিয়োগের বিষয়ে যেন কোন মহলের সুপারিশ করতে না হয় কিংবা কারো মাঝে দ্বিমত ধারনার জন্ম না হয় সেই লক্ষ্যে স্বচ্ছ পদ্ধতিতে ঠিকাদারদের মাঝে কাজ ভাগ করে দিতেই এমন বতিক্রমী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা কামরুল আহসান, জেলার ১১টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তালিকাভুক্ত জেলার সকল ঠিকাদারগন উপস্থিত ছিলেন। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করতে এমন ব্যতিক্রমী পদক্ষেপ আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com