August 9, 2026, 12:51 pm

গোদাগাড়ীতে ০১ (এক) কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার

গোদাগাড়ীতে ০১ (এক) কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযানে পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) মোঃ শামীম ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ শিমুল আহমেদ (২৬), পিতা- মোঃ উকিল শাহা, সাং- গোগ্রাম হাটপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ইং-২৪/০১/২০২২ তারিখ ২১.৪৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়স্থ ধাতমা ঈদগাহ মাঠের উত্তর পার্শ্বে জনৈক মোঃ জাহির উদ্দিন, পিতা- মোঃ সোলাইমান এর বাড়ীর সামনে বসন্তপুর হতে গোগ্রাম গামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ০১ (এক) কেজি গাঁজা (যাহার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com