August 9, 2026, 7:45 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে এনায়েতপুর ইউনিয়নের হলুদের খেত থেকে অর্ধ গলিত অবস্থায় পরে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ ২১ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ৮ ঘটিকায় এ প্রতিবেদন লেখা কালীন সময়ে পুলিশ মরদেহটির পরিচয় সনাক্ত ও উদ্ধারের কাজ করছেন। তবে ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
থানার সূত্রে জানা যায়, শক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা উপজেলার মহিষবাথান মোড়ের পশ্চিম পাশ্ববর্তী নদীর ধারে বালির পয়েন্টের পার্শ্বে একটি হলুদের খেতের মাঝে এ মরদেহটি দেখতে পায়। তাৎক্ষণিক তারা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ও পরিচয় শনাক্ত করার জন্য রাজশাহী থেকে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন টিম এসে পৌছালেই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিচয় নিশ্চিত করার পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।