August 9, 2026, 9:49 am

নওগাঁয় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি’র মানববন্ধন

নওগাঁয় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি’র মানববন্ধন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি’র উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আজ বুধবার ০৫ জানুয়ারী দুপুর ১২ ঘটিকায় কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে, জেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ পৌর মেয়র, নজমুল হক সনি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, এ্যাডভোকেট এ জেড এম রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রিপন আহমেদ, যুবদলের সভাপতি মোঃ বয়োজিদ হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মোঃ শামীম আহমেদ, ছাত্রদলের সভাপতি, মোঃ রুবেল হোসেন, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজকের এই দিনে ভোটার বিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আওয়ামীলীগ সরকার রাতের আঁধারে ভোট করে ক্ষমতায় এসেছে, এসরকার ভোট চোর সরকার, এসরকার অবৈধ সরকার। বেগম খালেদা জিয়া মৃত্যুর সন্ধিক্ষণে, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে, আমারা সরকারকে বলছি অতিসত্বর বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দিন, নয়তো আমার রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনব। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে নওগাঁ সহ সরাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, অবরোধ দিয়ে দেশ অচল করে দেয়া হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করা হবে। অবৈধ সরকারের পেটুয়া পুলিশ দ্বারা সারাদেশে বিএনপির নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বিএনপি কে দমন করছে, এ সকারের দুর্নীতিবাজ ফ্যাসিস সরকার, এই মুহূর্তে আমাদের দাবি অতিসত্বর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন জনগণের হাতে ক্ষমতা তুলে দিন এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন বিদেশে চিকিৎ করার ব্যবস্থা করে দিন সরকারের কাছে দাবি জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com