August 9, 2026, 8:45 am

নওগাঁয় নৌকার শোডাউনে ভুটভুটি উল্টে এক কর্মী নিহত-১, আহত-৬

নওগাঁয় নৌকার শোডাউনে ভুটভুটি উল্টে এক কর্মী নিহত-১, আহত-৬

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে পাতাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের শোডাউনে গিয়ে ভুটভুটি উল্টে সেতাবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ৬জন। গুরুতর আহতবস্থায় ৪জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে। নিহত সেতাবুর উপজেলার বলদিয়াঘাট গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধায় উপজেলার ৫নং পাতাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মাস্টারের নৌকা প্রতীকের শোডাউন অনুষ্ঠিত হয়। কর্মী সমর্থকদের নিয়ে শোডাউনের গাড়ীবহর ইউনিয়নের জলশুকা-পাতাড়ীর মধ্যেস্থলে পৌঁছালে চলন্ত ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ৬/৭ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ সেতাবুরকে মৃত্যু বলে ঘোষনা করেন। এঘটনায় গুরুতর আহতবস্থায় ৪জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com