August 9, 2026, 7:38 am

গোদাগাড়ীতে বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ .
রাজশাহীর গোদাগাড়ীতে অহেদুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১০ টার দিকে ১২ নভেম্বর মোহনপুর ইউনিয়নের খয়রা হাজরা পুকুর গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক খয়রা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
গোদাগাড়ী মডেল থানার (ওসি) কামরুল ইসলাম বলেন, একটি আম বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলেই ছিল। তবে ধারণা করা হচ্ছে আম গাছে ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয় যুবকের পরে দড়ি ছিঁড়ে নিজে পড়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com