August 9, 2026, 7:38 am

গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন নির্বাচনে ফলাফল

গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন নির্বাচনে ফলাফল

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ .
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টির বেসরকারি ফলাফলে ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
বাকি একটি ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যানরা হলেন- দেওপাড়া ইউনিয়নে বেলাল উদ্দিন সোহেল, পাকড়ি ইউনিয়নে জালাল উদ্দীন মাস্টার, মোহনপুর ইউনিয়নে খায়রুল ইসলাম এবং গোদাগাড়ী ইউনিয়নেমসিদুল গনি। এছাড়া তিনটি ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মাটিকাটা ইউনিয়নে সোহেল রানা ( মোটর সাইকেল প্রতীক), বাসদেবপুর ইউনিয়নে নজরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) এবং রিশিকুল ইউনিয়নে মোখলেছুর রহমান (অটোরিকশা প্রতীক)।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর)সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়নে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এর মধ্যে ৮টিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে ব্যালট ছিনতাইয়ের ঘটনার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com