August 9, 2026, 7:34 am

নওগাঁয় অগ্নিকান্ডে দুইটি তুলার মিল ভস্মিভূত; প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি

নওগাঁয় অগ্নিকান্ডে দুইটি তুলার মিল ভস্মিভূত; প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলার কুবড়াতলি বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডে দুইটি তুলার মিল ভস্মিভূত হয়েছে। এতে দু’টি মিলের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাণীনগর এবং নওগাঁর মোট তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

মিল মালিক বাদল হোসেন জানান, দুপুর অনুমান দেড়টা দিকে কর্মচারীরা মিলের ভিতরে কাজ করছিল। এ সময় হঠাৎ করেই মিলের ভিতরে আগুনের সুত্রপাত হয়। সাথে সাথে মিলের গোডাউনসহ চতুরদিকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশ্বেই অবস্থিত আনোয়ার হোসেনের তুলার মিলেও আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে রাণীনগর থেকে দুটি ফায়ার সার্ভিস ও নওগাঁ থেকে একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে তার মিলের তুলা, ঘর, যন্ত্রাংশসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়।

অপর মিল মালিক আনোয়ার হোসেন বলেন, বাদলের মিলের আগুন তার মিলে ছড়িয়ে পড়ে। এতে মিলের সমস্ত পুরে ছার-খার হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মিলের ভিতরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমাদের দুইটি ইউনিট এবং নওগাঁ ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com