August 9, 2026, 9:32 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নওগাঁ জেলা শাখার উদ্যোগে নওগাঁ শহরস্থ লিটন ব্রিজের সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা পালন করা হয়।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নওগাঁ জেলা শাখার সভাপ্রধান কমরেড মহসীন রেজার আয়োজনে উপস্থিত বক্তারা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক, শামীম আহসান, প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের চরম উর্ধগতির কষাঘাতে দিশেহারা। উপরন্ত জ্বালানী তেলের এই দাম বাড়ানো পরিবহন খরচ থেকে শুরু করে সর্বত্র দ্রব্য মূল্যের ভয়ঙ্কর উর্ধ্বগতি সৃষ্টি করেছে, মানুষের পক্ষে এই জুলুম আর মুখবুজে সহ্য করা সম্ভব নয়। রান্নার গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৪ টাকা বৃদ্ধি করে ১৩১৩ টাকা করায় সাধারণ মানুষের জীবনে আরো দুর্গতি নেমে আসছে, সরকার সীমাহীন লুটপাট ও দুর্নিতির আর্থিক দায় জনগণের কাধে চাপাতেই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে। তিনি আরো বলেন, দেশবাসীকে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে সারাদেশে কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দকে জনগনকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।#