August 9, 2026, 8:39 am

নওগাঁয় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নওগাঁয় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার (২৭ অক্টোবর) বেলা ১২ টায় বিএনপি’র দলীয় কার্যালয়ের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহি কমিটির রাজশাহী বিভাগের সহ-সভাপতি মোঃ মোসাব্বির হোসেন সঞ্জু।

এ সময় আলোচনা সভায় উপস্থিত বক্তারা হলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নাছির আহম্মেদ,পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি দেওয়ান ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক জে এড খাঁন মানিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, পৌর যুব দলের আহ্বায়ক মো. মেহেদুল ইসলাম, সদর থানা যুবদলের আহ্বায়ক সরদার সাইফুল ইসলাম সাজু ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন।

এ সময় বক্তরা বলেন, ‘দেশে আজ প্রশাসনিক কাঠামো বলতে কিছুই নেই। শাসক গোষ্ঠীর দলীয় লেজুড়বৃত্তি করতে গিয়ে প্রশাসন আজ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ভূমিকায় অবতীর্ণ। গণতান্ত্রিক এদেশে আজ আইনের শাসন বলতে কিছুই নেই। আইন শুধু বিএনপি নেতাকর্মীদের দমনের জন্য প্রযোজ্য। জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের প্রতিটি দিনের শুরু হয় কোর্ট বিল্ডিংয়ের। মামলাবাজ এ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে নিত্য নতুন ফন্দিফিকিরে ব্যস্ত।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com