August 9, 2026, 7:46 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেলা শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বাধীনতা যুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপত পারভীন আকতার, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মামুনুজ্জামান মামুন বক্তব্য রখেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#