August 9, 2026, 8:39 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জোর করে স্কুলে পাঠানোয় অভিমান করে আল আমিন (১৬) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় মহাদেবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সে উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ জয়পুর গ্রামের অবির আলমের ছেলে ও মর্তুজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, সকালে আল আমিনকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে স্কুলে পাঠায় তার অভিভাবকেরা। স্কুল ছুটির পরেও সে বাড়িতে ফিরে না আসায় তার বাবা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে স্কুলে যাবার মাঝপথে একটি পুরাতন জঙ্গলা পুকুর পাড়ে গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তার লাশ নামিয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার উদ্ধার করে নিয়ে আসে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন ছিলনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।