August 9, 2026, 9:33 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলাধীন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোনার বাংলা সংগঠন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উদ্যোগে শুক্রবার বিকেল সোয়া ৪ টার সময় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে, চন্ডিপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৯ ফুটবল দল বনাম মিলন আংটি ফার্ম ছাতনী ফুটবল দল। উক্ত খেলায় চন্ডিপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৯ ফুটবল দল বনাম মিলন আংটি ফার্ম ছাতনী ফুটবল দল ট্রাইবেকারে ৭/৬ গোলে মিলন আংটি ফার্ম ছাতনী ফুটবল দলকে পরাজিত করে।
এ ফুটবল ম্যাচের সভাপতিত্ব করেন, এস এম নুরন্নবী বাবলু, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সবুজ চন্দ্র দেবনাথ, পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আলমগীর সভাপতি চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নওগাঁ। মোঃ বেদারুল ইসলাম মুকুল, চেয়ারম্যান, চন্ডিপুর ইউনিয়ন নওগাঁ। মোঃ আসলাম হোসেন, নির্বাহী পরিচালক, তৃনামূল উন্নয়ন সংস্থা বলিরঘাট নওগাঁ, উক্ত ফুটবল ম্যাচের সঞ্চালনা করেন, মোঃ সাজেদুর রহমান সাজু, সাধারন সম্পাদক, সোনার বাংলা সংগঠন প্রমুখ।