August 9, 2026, 8:48 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক উৎসব। রোববার রাতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এই সাংস্কৃতিক উৎসব হয়। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এবং জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার বক্তব্য রাখেন। পরে পর্যায়ক্রমে স্থানীয় প্রায় ১৭টি সাংস্কৃতিক সংগঠন তাদের সংগীত, গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন।