August 9, 2026, 10:54 am

নওগাঁয় জোড়ালাগা দুই কন্যা শিশুর জন্ম

নওগাঁয় জোড়ালাগা দুই কন্যা শিশুর জন্ম

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় জোড়ালাগা দু’টি কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার সকালে উপজেলার সরাইগাছি মোড় ইসলামি ল্যাব এন্ড হাসপাতালে সিজারের মাধ্যমে জোড়ালাগা এ শিশু দু’জনের জন্ম হয়।

হাসপাতালের পরিচালক নুরনবী জানান, গাঙ্গুরিয়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে শনিবার সকালে ওই হাসপাতালে প্রসব করতে নিয়ে আসলে ডা: নুর মোহাম্মদ সিজারিয়ান অপারেশন করেন। এসময় পেট জোড়ালাগানো অবস্থায় দু’টি মেয়ে শিশুর জন্ম হয়। তাদের মা সুস্থ্য রয়েছে এবং শিশু দু’টিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com