August 9, 2026, 2:27 pm

গোদাগাড়ীতে বিনামুল্য সার বীজ বিতারণে এমপি ফারুক চৌধুরী

গোদাগাড়ীতে বিনামুল্য সার বীজ বিতারণে এমপি ফারুক চৌধুরী

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ী উপজেলার কৃষি সম্প্রসারনের আয়োজনে বিভিন্ন ইউপির ৫৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ,পাট ও উচ্চ ফলনশীল মাসকলাই বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলমের সভাপতিত্বে,
আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার আওয়ামী লীগের কান্ডারী রাজশাহী-১ সাংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন : গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ। যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি।উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম উপজেলা যুবলীগ নেতা বেলাল উদ্দিন সোহেল সহ ইউপি চেয়ারম্যান বৃন্দরা ও বিভিন্ন ইউপি থেকে আসা কৃষক রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com