August 9, 2026, 9:49 am

ট্রেনের নিচে ঝাঁপ; এক কিলোমিটার নিয়ে গেল দেহ

ট্রেনের নিচে ঝাঁপ; এক কিলোমিটার নিয়ে গেল দেহ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোছাঃ রুপালী বেগম (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় আত্রাই স্টেশন লোহার ব্রীজ সংলগ্ন বিহারীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুপালী বেগম উপজেলার ধুলাউরি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।

জানা যায়, নিহত রুপালী বেগমের স্বামী খাইরুল ইসলাম বিদেশে থাকেন। মাঝে মধ্যেই তার সাথে পারিবারিক কলহ হতো। পারিবারিক কলহের কারণে এদিন সকালে রুপালী বেগম অভিমানে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেন তার দেহ নিয়ে প্রায় এক কিলোমিটার চলে যায়। এর ফলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনজের আলী বলেন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com