August 9, 2026, 7:45 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় এসিআই কোম্পানী কর্তৃক কৃষকদের মাঝে কোম্বাইন হারভেস্টার মেশিন প্রদানে অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে জেলা কোম্বাইন হারভেস্টার মালিক সমিতির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারন সম্পাদক মতিউল হক (নওরোজ) তার লিখিত বক্তব্যে বলেন এসিআই কোম্পানী হারভেস্টার মেশিন কেনার আগে যে প্রতিশ্রুতিগুলো দেয় তা পরবর্তিতে আর বাস্তবায়ন করে না। মেশিন কেনার আগে দুই লক্ষ প াশ হাজার টাকা মূল্যের চপিং ইউনিট পাস্টস দেওয়ার কথা থাকলেও তা পরবির্ততে আর দেওয়া হয় না, ২বছরের ফ্রি সার্ভিস দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয় না, ৬শত ঘন্টা চলার পর মেশিন আর চলে নাসহ ইত্যাদি অনিয়ম চলে আসছে। এই সব বিষয়ে সংশ্লিষ্ট কৃষি অফিসকে লিখিত ভাবে একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি। তাই এর দ্রুত সমাধান দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কোম্বাইন হারভেস্টার মালিক সমিতির উপদেষ্ঠা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি সম্রাট, হুমায়ন কবির, সদস্য দেওয়ান শহীদসহ প্রমুখ।