August 9, 2026, 7:45 am
মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার ১২.০৫ মিনিটের সময় জামাদান্নী (পাঁচগাছি) গ্রামের মোঃ মহিদুল ইসলাম (৬০), পিতা-মৃত হামেজুদ্দী এর বসত বাড়ীর দক্ষিণ পাশের্ব পাঁকা রাস্তার উপর র্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচলনা করে ৪০০ গ্রাম হেরোইনসহ মোঃ ওলিউল্লাহ @ মুরশালিন (৪০)কে গ্রেফতার করে। সে রাজশাহী গোদাগাড়ীধীন বড়গাছি গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায় -গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন জামাদান্নী (পাঁচগাছি) গ্রামস্থ জনৈক মোঃ মইদুল ইসলাম (৬০), পিতা-মৃত হামেজুদ্দী এর বসত বাড়ীর দক্ষিণ পাশের্ব পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১২.০৫ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন জামাদান্নী (পাঁচগাছি) গ্রামের মোঃ মইদুল ইসলাম (৬০), পিতা-মৃত হামেজুদ্দী এর বসত বাড়ীর দক্ষিণ পাশের্ব পাঁকা রাস্তার উপর পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ০১টি মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাহাকে মোটর সাইকেলসহ আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত ব্যক্তি প্রকাশ্য বলে ও স্বীকার করে যে, তাহার মোটর সাইকেলে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে।
উপস্থিত স্বাক্ষীসহ আরো লোকজনের উপস্থিতিতে আটক আসামী মোঃ ওলিউল্লাহ @ মুরশালিন (৪০) এর দেহ তল্লাশীকালে তাহার দেখানো, স্বীকারোক্তি ও নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে মোটর সাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় (ক) ০১টি কালো পলিথিনের ভিতর রক্ষিত ০৪টি স্বচ্ছ পলিপ্যাকে প্যাকেটজাত প্রতিটি প্যাকেটে(১০০+১০০+১০০+১০০)= ৪০০ (চারশত) গ্রাম বাদামী রংয়ের হেরোইন সাদৃশ্য পাউডার, (যাহা আমাদের নিকটে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা ওজন করা হয়), মূল্য অনুমান (৪০০দ্ধ১০০০০) = ৪০,০০০০০/- (চল্লিশ লক্ষ টাকা)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে এবং সে আরো জানায় যে, উক্ত মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।