August 9, 2026, 7:47 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তি ও দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙ্চুর ও নিপীড়নের বিচার দাবীতে নওগাঁয় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার বিকেল ৫টায় শহরের ব্রিজের মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিমান সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সরকার, প্রতাপ চন্দ্র সরকার, মাধব কর্মকার, নৃপেন্দ্র নাথ সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র দ্রুত নিঃশর্ত মুক্তি কামনা করেন এবং দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙ্চুর ও নিপীড়নের তীব্র নিন্দা ও বিচার দাবী জানান। মানববন্ধনে পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মাবলম্বীর মানুষ অংশগ্রহণ করেন।#