August 9, 2026, 8:41 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আর্জাতিক পর্যায় প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বেষ্ট বিউটি এক্সপাের্ট ২০২১ প্রতিযােগিতা।
এ উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হলাে বেষ্ট বিউটি এক্সপাের্ট ২০২১ প্রতিযােগিতা ও আর্জাতিক ফ্রি ওয়ার্কশপের প্রস্তুতিমূলক সভা। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শহরের কেডির মােড় জননী সমাজ উন্নয়ন সংস্থার সভা কক্ষে সানন্দা বিউটি পার্লার লিপি সাহার আয়ােজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেষ্ট বিউটি এক্সপােট ২০২১ এর চেয়ারম্যান তূর্য নাসির। এসময় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বেষ্ট বিউটি এক্সপােট এর মূল সম্নয়কারী হৃদয় সরকার, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আখতার, রাজশাহী বেষ্ট বিউটি এক্সপােট এর টিম লিডার হেমন্তী হিমু, শিল্পী, নওগাঁ বেষ্ট বিউটি এক্সপােট এর টিম লিডার লিপি সাহা প্রমূখসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিউটিশিয়ানরা সভায় উপস্থিত ছিলেন।#