August 9, 2026, 9:51 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় কিংবদন্তি গণসংগীত শিল্পী, গণসংগীতের গণনায়ক ও একাত্তরের কন্ঠযোদ্ধা ফকির আলমগীরের প্রয়াণে স্মরণকথন ও করোনাকালে অসচ্ছল শ্রমজীবী সাংস্কৃতিক কর্মীদের মাঝে জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর (দ্বিতীয় দফায় ধারাবাহিকভাবে ছয়মাস কালীন) খাদ্যপণ্য উপহারের তৃতীয় পর্বে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ জুলাই শুক্রবার জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর উদ্যোগে জেলা প্রেস ক্লাবে সন্ধ্যা ৬ ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে কিংবদন্তি গণসংগীত শিল্পী, গণসংগীতের গণনায়ক, একাত্তরের কন্ঠযোদ্ধা ফকির আলমগীরের প্রয়াণে স্মরণকথন ও করোনাকালে অসচ্ছল শ্রমজীবী সাংস্কৃতিক কর্মীদের জন্য খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
স্মরণকথন ও বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জহির রায়হান নওগাঁ ট্রাস্টের ট্রাস্টি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর উপদেষ্টা, জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁর সভাপতি এ্যাডভোকেট সরদার সালাউদ্দীন মিন্টু, জহির রায়হান নওগাঁ ট্রাস্টের সদস্যসচিব ও জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁর সাধারণ সম্পাদক, প্রকৌশলী রোটারিয়ান চন্দন দেব, জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সহ সভাপতি ও জহির রায়হান নওগাঁ ট্রাস্টের ট্রাস্টি ময়েন উদ্দিন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক এবং জহির রায়হান নওগাঁ ট্রাস্টের সমন্বয়ক রহমান রায়হান, প্রমূখ।
একাত্তরের কন্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীরের স্মরণকথন পর্বে শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনসহ বাউলবাড়ী নওগাঁর বাউলশিল্পী বেবী আখতার তাঁর বিখ্যাত গান মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানালে ঋণের শোধ হবে না, গানটি পরিবেশন করেন।
জহির রায়হান চলচ্চিত্র সংসদ, বাউলবাড়ী, নাট্যশৈলী, কবিতাকুঞ্জ, ছবিরহাট, বৃক্ষাশ্রম, নগর কৃষি- নাগরিক চাষী, বিদ্যাঝুড়ি ও বিজ্ঞানানন্দের করোনাকালে অসচ্ছল শ্রমজীবী সাংস্কৃতিক কর্মীদের মধ্যে খাদ্যপণ্য বিতরণের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়।#