August 9, 2026, 7:31 am
ডিএন২৪ ডেস্কঃ বগুড়ায় শাজাহানপুর উপজেলার এক মাদ্রসার নৈশ প্রহরীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান।
নিহত জয়নাল আবেদীন (৭০) ওই মাদ্রাসায় নৈশ্য প্রহরী এবং শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের মিরবক্সের ছেলে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রাতের কোন এক সময় জয়নালকে হত্যা করা হয়। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।