August 9, 2026, 9:43 am

নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যােগে কর্মহীনদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ

নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যােগে কর্মহীনদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যােগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীনদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।

সােমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় শহরের ড্যাফডিল স্কুল চত্ত্বরে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপির সার্বিক সহযােগীতায় সামাজিক দুরত্ব বজায় রেখে এই সব ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের পরিচালনায় জেলা ছাত্রলীগ সদর, পৌর ও কলেজ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রায় শতাধিক কর্মহীনদের মাঝে ত্রাণ-সামগ্রীর চাল, ডাল, তেল, লবণ, চিনি ও মাক্স বিতরণ করা হয়, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানাে হয়।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com