August 9, 2026, 8:41 am
পাবনা থেকে স্টাফ রিপোর্টার
পাবনার ৪টি থানা এলাকায় ৯ মাসে ৬৭ জন আত্মহত্যা করেছেন । থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তাগণ আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে ৩৬ জন নারী
এবং ৩১ জন কিশোর ও মধ্যম বয়সী পুরুষ । থানার জেলার মধ্যে আত্মহত্যা প্রবণ
এলাকা হচ্ছে চাটমোহর। এই থানা এলাকায় ৩৭ জন আত্মহত্যা করেছেন। সাঁথিয়অ থানা
এলাকায় ১৮ জন, বেড়া মডেল থানা এলাকায় ৭জন এবং আতাইকুলা থানা এলাকায়
৫
জন আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহ, পেটের দীর্ঘদিনের ব্যথা, মানসিক
ডিস-অর্ডার ইত্যাদি। তবে আত্মহত্যার পারিবারিক কলহ-বিবাদই প্রধান কারণ বলে
জানা গেছে। এই ৬৭ জন গলায় ফাঁস নিয়ে ও বিষপান আত্মহত্যা করেন। পাবনা মানসিক
হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা: নিখিল কুমার জানান, আত্মহত্যর প্রবণতা
রয়েছে এমন মানুষজনের প্রতি খেয়াল রাখা, তাদের ভালোবাসা দেওয়া, পাশে থাকা
এবং আত্মহনন কোনো ভাল কাজ নয় এ ব্যাপারে বোঝানো পরিবারের অন্যান্য সদস্যদের
দায়িত্ব । এদের কাউন্সিলিং করার পর যদি তারা বলেন , ‘আমি এ জীবন রাখবো না’
দেরি না করে পাবনার মানসিক হাসপতাল, কোনো মেডিক্যাল কলেজের মনোরোগ
চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যাওয়া। চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায়।