August 9, 2026, 7:47 am

বেড়ায় রোটারি ক্লাব ও সেইফ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বেড়ায় রোটারি ক্লাব ও সেইফ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলায় প্রায় চার শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব ঢাকা রেডিয়েন্ট , সেইফ ফাউন্ডেশন ও ডেভেলপমেন্ট মিশন ফর সোসাইটি। শুক্রবার (২৫ ডিসেম্বর) চর রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠন দুটির নেতারা এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় রোটারি ক্লাব অব ঢাকা রেডিয়েন্টের চার্টার প্রেসিডেন্ট দ্বীন মোহাম্মদ সেলিম, ইঞ্জিনিয়ার লাহাবুব রহমান, সেইফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. নিজামউদ্দীন, সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. রাসেল সেখ, স্থানীয় বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক মো. আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com