August 9, 2026, 8:45 am

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার

নিজস্ব প্রতিবেদক

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জিএস মো. সুমন সরকারকে সভাপতি ও মো. লিটন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল র‌ঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল হক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এছাড়া, আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে নির্দেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com