August 9, 2026, 7:51 am

করোনায় আরো ১৯৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৩২.৫৫

করোনায় আরো ১৯৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৩২.৫৫

ডিএন২৪ ডেস্ক
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৯৫ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৬ হাজার ৭৮০ জনের শরীরে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৪৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।

করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮২৭টি। শনাক্তের হার ৩২.৫৫ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

এর আগে গত ১৯ জুলাই দেশে করোনায় মৃত্যু হয় সর্বোচ্চ ২৩১ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com