August 9, 2026, 8:44 am

করোনায় আরও ২১০ জনের মৃত্যু, শনাক্ত ১২,৩৮৩

করোনায় আরও ২১০ জনের মৃত্যু, শনাক্ত ১২,৩৮৩

ডিএন২৪ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

আজ বুধবার (১৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) ২০৩ জনের মৃত্যু হয়। সোমবার (১২ জুলাই) মৃত্যু হয় ২২০ জনের। রোববার (১১ জুলাই) মারা যান রেকর্ড ২৩০ জন। তার আগে শনিবার ১৮৫, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com