August 9, 2026, 9:32 am
কিশোরগ্যাং এর আড়ালে টঙ্গি ও গাজিপুর এলাকায় ৫ বছর ধরে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও অস্ত্রসহ নানা অপরাধ করে আসছে ‘ডি কোম্পানি বা ডেয়ারিং কোম্পানির সদস্যরা।
ডিএন২৪ ডেস্কঃ সম্প্রতি টঙ্গি ও গাজিপুর থেকে এ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এ তথ্য। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে একথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, কমান্ডার খন্দকার আল মঈন। বলেন, সারাদেশে কিশোরগ্যাং এর তালিকা হচ্ছে, সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হবে।
তিনি জানান, তালিকা গঠনের জন্য এরইমধ্যে রেবের বিভিন্ন ব্যাটালিয়নকে নির্দেশ দেয়া হয়েছে। এই গ্রুপের আরো ২০ থেকে ২৫ সদস্যকে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
