August 7, 2026, 1:56 am
করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির শুরু থেকে অদ্য পর্যন্ত প্রায় ১ বছর বেশি সময় ধরে ছাত্রলীগ নেতা মারুফ হোসেন তার স্বাধ্যমতো সাধারণ অসহায়, অস্বচ্ছল পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন। এ বছর আবার যখন নতুন করে করোনা ভাইরাসে সারাদেশে মৃত্যুর ঝুঁকি আর আক্রান্তর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক তখনই আবার মাঠে নেমে পড়েছেন এই করোনা কালিন যোদ্ধা। এবারও অতীতের ধারাবাহিকতায় রমজান মাস জুড়ে প্রতিদিন অসংখ্য পরিবার, ভাসমান পথচারী, অসহায় মানুষদের মাঝে ইফতারি এবং ভোররাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেহেরী বিতরণ করছেন।
জানতে চাইলে মারুফ হোসেন বলেন, দুর্যোগকালীন সময়ে ছিন্নমূল, খেটে-খাওয়া নিন্মবিত্তের পাশাপাশি কর্মহীন নিন্ম-মধ্যবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের কষ্টের শেষ নেই। উদ্ভুত পরিস্থিতিতে আপনার আশেপাশেই হয়তো এমন অসহায় অনেক মানুষ আছে যারা ‘না পারে সইতে, না পারে কইতে’। একটু খোঁজ নিন, সাধ্যমতো তাদের পাশে দাঁড়ান, সাহায্য করার চেষ্টা করুন। দুর্যোগেই মনুষ্যত্বের পরীক্ষা হয় তাই এই দৃষ্টিকোন থেকেই অসংখ্য সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, মাস্ক, সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী গত বছরের মতো এবারও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরন করছি।

জানা যায়, ইতোমধ্যে ১৬ টি অসহায় অস্বচ্ছল পরিবারের দায়িত্ব নিয়েছেন এই ছাত্রনেতা। মহাখালীতে বসবাসরত মাদারীপুর জেলার এই ১৬ টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজ জেলার হওয়ায় তারা মাঝে মধ্যে যেকোন প্রয়োজন ও সমস্যা হলে আসতো মারুফ হোসেন এর কাছে।
খোঁজ নিয়ে জানা যায়, চাল, ডাল, তেল, আটা, লবন, ডিমসহ অতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এই ১৬ টি পরিবারকে দেশের এই পরিস্থিতি যতোদিন পর্যন্ত স্বাভাবিক না হবে ততোদিন পর্যন্ত এই মহাখালীর সোহাগের মুদি দোকান থেকে বাকিতে সংগ্রহ করার ব্যবস্থা করে দেন। পরবর্তীতে সময় নিয়ে অল্প অল্প করে সকল টাকা পরিশোধ করবেন এ ছাত্রনেতা।
তিনি বলেন, যতোদিন জীবিত আছি ততোদিন আত্নমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র একজন বিশ্বস্থ কর্মী হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন এবং সুরক্ষার জন্য বাহিরে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক সকল নেতাকর্মীরা অসহায় মানুষ চিহ্নিত করে তাদেরকে খাদ্য সরবরাহ করলে এ মহামারিকে সহজে জয় করতে পারবো। আমরা ছাত্রলীগ থেকে চেষ্টা করছি যে যেভাবে পারি এই ক্রান্তিকালে মানুষের পাশে এই করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকতে।

মারুফ হোসেন মাদারীপুর জেলার একমাত্র সরকারি কলেজে ছাত্র-সংসদ নির্বাচনে “নাকসু”তে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত প্যানেলে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়। সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সভাপতি প্রার্থীও ছিলেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।