August 9, 2026, 8:44 am

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো রাজামেহার তরুণ উন্নয়ন সংঘ

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো রাজামেহার তরুণ উন্নয়ন সংঘ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রাজামেহার তরুণ উন্নয়ন সংঘ। এসময় ৮জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও জনগণের মধ্যে করোনার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার রাজামেহার গ্রামে সংগঠনটির কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আঃ মতিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ ছামাদ, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের, বীর মুক্তিযোদ্ধা আঃ গনি, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়েদ মীর।

মোঃ জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন মোঃ সেলিম সরকার, হাজী আব্দুল মতিন, হাজী আব্দুল করিম, জিএম নজরুল ইসলাম।

সংগঠনের সভাপতি মোঃ রাসেল সরকার ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সিফাতের সঞ্চালনয় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাসেল সরকার, সহ-সভাপতি আবুল হাসনাত জুয়েল, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল মীর, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রনি, সহ-সাধারণ সম্পাদক মোঃ শরীফ সরকার প্রমুখ।

এ বছ‌রের ১০ এ‌প্রিল সংগঠন‌টি প্র‌তিষ্ঠা ক‌রেন বি‌শিষ্ট ব্যবসায়ী ও সমাজ‌সেবক, জাপান ফ‌রেইনার সা‌পোর্ট কোম্পা‌নি লি‌মি‌টেডের নির্বাহী প‌রিচালক সুলতান আহ‌মেদ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com