August 9, 2026, 10:29 am

বর্ণাঢ্য আয়োজনে বর্ণিল রজতজয়ন্তী উৎসব এসএসসি-৯৫ ব্যাচের

বর্ণাঢ্য আয়োজনে বর্ণিল রজতজয়ন্তী উৎসব এসএসসি-৯৫ ব্যাচের

গত ১১ই ডিসেম্বর দিনব্যাপি নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এসএসসি-৯৫ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী উৎসব কুমিল্লার কোটবাড়ি স্বপ্নচূড়া পিকনিক স্পট এন্ড রিসোর্ট-এ উদযাপন করা হয়েছে।

বন্ধু মঈন, আজিজ, জিনাত,রিপনসহ অনেকের অক্লান্ত পরিশ্রমে দিন জুড়েই নানা আনন্দ আয়োজন ছিল রজতজয়ন্তী উৎসবে ।

আয়োজনের ২য় পর্বে বিকাল থেকে নিজেদের পরিবেশনায় উত্তাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ আয়োজনে শালবন বিহারের স্বপ্নচূড়া রিসোর্টে নীরবতা ভেঙে বন্ধুরা জীবন্ত হয়ে উঠেছিল । দিনশেষে রাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছিল এবং র‌্যাফেল ড্র-তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয় রজতজয়ন্তী উৎসবের ।

স্মৃতিবিজরিত এই রজতজয়ন্তী উৎসবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রানবন্ত করেছে মামুন, আসাদ, হাসনাত বেপারী, মাসুম আহমেদ, তিমির, মারুফসহ আগত সব বন্ধুরা

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com