August 9, 2026, 8:38 am
ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার সমতা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র মোঃ ইসমাইল
হোসেন ১৯ শে নভেম্বর, রোজ বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
(ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
সে উপজেলার হবিপুর গ্রামের মোঃ জয়নাল মিয়ার ছেলে। মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৪.৩০ মিনিটের সময় হবিপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ছাতক উপজেলা শাখার শিক্ষকনেতৃবৃন্দ গভীর শোক ও দু:খের সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের পরিবারকে তার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করেন, আমীন।