August 9, 2026, 6:38 am
আবু খালেদ, নিজস্ব প্রতিনিধি ঃ
ছাতকের গোবিন্দগঞ্জ আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী কনফারেন্স হলে চিটাগাং রেস্টুরেন্টে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ,ছাতক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মরহুম মাহবুবুর রশীদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি জনাব রুহুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পংকজ দত্ত এর পরিচালনায় শিক্ষকনেতা মাহবুবুর রশীদ এর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করা হয়।উক্ত ইফতার মাহফিল আলোচনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি জনাব খলিলুর রহমান,সহ-সভাপতি জনাব আব্দুল বাছিত। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিতি ছিলেন, প্রয়াতের বড়ভাই কাওছার রশীদ,ফয়ছল রশীদ,সংগঠনের নেতা মজম্মিল আলী,যুগ্ম সম্পাদক আলাছ উদ্দিন।
উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আফরোজ আলী,বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সংগঠন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ছাতক শাখার কোষাধ্যক্ষ জনাব আবু খালেদ, মোসাদ্দিক আহমদ,ডা রিপন দাশ,,ইউপি সদস্য জহির আলী।
সংগঠনের আরো উপস্থিত ছিলেন একেএম ফজলুল হক,বিপ্রেশ চন্দ,আলকাছ আলী,নেছার আহমদ,মহিম উদ্দিন,আবু তাহের, হারান দাশ,মিছবা উদ্দিন,মইনুল হোসেন,বসু মালাকার,মোস্তাক আহমদ,ছাতক ইয়াং স্টারের সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার।
ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম আহমদ,আলী হোসেন,সুজিদ দেব,জনি দত্ত,সুমিত তারণ,টিপু দত্ত,সমর মালাকার প্রমুখ।পরিশেষ শিক্ষকনেতা মাহবুবুর রশীদ এর রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠন সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।