August 9, 2026, 7:46 am
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে দৈনিক ‘হাওরাঞ্চলের কথা’ পত্রিকার ৩য় প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় ছাতক পৌর শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে ৪র্থ বর্ষে প্রর্দাপণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ গোলাম কবির।
পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক মো. আজিজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ওসি (অপারেশন) মিজানুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্ট্রর মোস্তফা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, দৈনিক একাত্বরের কথা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাকির আমিন। দৈনিক আমাদের ফোরাম পত্রিকার সহ-বার্তা সম্পাদক,দৈনিক শিক্ষার কন্ঠস্বর পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও ছাতক বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অর্থ সম্পাদক আবু খালেদ।
প্রধান অতিথির বক্তব্যে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির বলেন, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারে আপোসহীন এ প্রতিপাদ্যটি দৈনিক ‘হাওরাঞ্চলের কথা’ পত্রিকায় লেখা রয়েছে। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারের মাধ্যমে পত্রিকা পাঠকমহলে গ্রহনযোগ্যতা অর্জন করবে। তিনি দৈনিক ‘হাওরাঞ্চলের কথা’ পত্রিকার সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ফজল উদ্দীন,সাংবাদিক তানভীর আহমদ জাকির, শিক্ষক নেতা রিজ্জাদ আহমদ, মানাবধিকার কর্মী আব্দুস সাত্তার, দিলোয়ার হোসেন প্রমুখ।
গভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাংবাদিক জামরুল ইসলাম রেজা প্রমুখ।