August 9, 2026, 10:29 am

ছাতক থানার নবাগত ওসি’র সাথে বিএমএসএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ছাতক থানার নবাগত ওসি’র সাথে বিএমএসএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুরে ছাতক থানায় এ সৌজন্য সাক্ষাৎতে মিলিত হন তারা।

এ সময় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, চুরি-ডাকাতি, সিন্ত্রাস ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন নবাগত ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবু খালেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সদস্য জামরুল ইসলাম রেজা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com