August 9, 2026, 9:50 am

কবিতাঃ আকুল আবেদন

কবিতাঃ আকুল আবেদন

আমিনা জান্নাত বুশরা
………………………………………..
সুনামগঞ্জের ছাতক থানায় গোবিন্দগঞ্জ নাম,
বহুমুখী হাই স্কুলের রয়েছে সুনাম।
লেখা-পড়া করে অনেক হয়েছেন ডাক্তার
প্রিন্সিপাল-প্রফেসার আরো জর্জ-ব্যারিষ্টার।
মন্ত্রী-এমপি-মিনিস্টার হয়েছেন কতো
আশা জাগে হতে চাই তাদেরই মতো।
বিদ্যালয়ে শিক্ষকগণের মধুর আচরণ
শিক্ষার্থীদের দিয়ে থাকেন শিক্ষা সর্বক্ষণ।
শিক্ষা পেয়ে শিক্ষার্থীরা হয়ে যায় শান্ত
শিক্ষকেরা শিক্ষা দিতে নাহি হোন ক্লান্ত।
শিক্ষাগুরু শ্রেষ্ট-প্রধান,আতাউর রহমান
সুনামগঞ্জ জেলায় অর্জন শ্রেষ্টত্বের সন্মান।
শিক্ষকগণের গুণের কথা বলব কতো আর
ধরে যেন রাখতে পারি তাদের ওই আচার।
লেখা-পড়া করে যেন সোনার জীবন গড়ি,
দুঃখী জনের দুঃখ যেন মুছে দিতে পারি।
পিতা-মাতা,গুরুজনের কল্পনার স্বপন
বাস্তবে পূর্ণ করে হই যেন আপন।
দাওগো প্রভূ দীর্ঘ হায়াত আমার যত গুরুজন,
কবুল করো আমার এই আকুল আবেদন।

কবি পরিচিতিঃ-আমিনা জান্নাত বুশরা
প্রবেশিকা পরীক্ষার্থী -২০২১
বিজ্ঞান বিভাগ, রোলঃ০১(এক)
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
ছাতক,সুনামগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com