August 9, 2026, 8:41 am

ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনকে কারা মহাপরিদর্শক নিয়োগ

ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনকে কারা মহাপরিদর্শক নিয়োগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অন্যদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুল রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com