August 9, 2026, 7:45 am

কাশ্মির সীমান্তে পাকিস্তানী সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মির সীমান্তে পাকিস্তানী সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

ডিএন২৪ ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানী সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোমবার কাশ্মিরের রাজৌরি সেক্টরের কাছে লাইন অব কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমান্তে (আইবি) পাকিস্তানী সেনাবাহিনী গুলি ছুড়লে ভারতীয় এক সেনা সদস্য নিহত হন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

নিহত ওই ভারতীয় সেনা সদস্যের নাম দ্বীপক কারকি।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, নওশেরায় পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণ করলে ভারতীয় সেনা সদস্য হাবিলদার দ্বীপক কারকি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি মারা যান।

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকালের দিকে কাশ্মিরের পুঞ্চ ও রাজৌরি জেলার বেশ কয়েকটি সেক্টরে গোলাবর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ৪ জুন রাজৌরি জেলার সুন্দরবানী সেক্টরে পাকিস্তানী সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর আরেক হাবিলদার পি মাথিয়াঝাগান, ১০ জুন তারকুন্ডি সেক্টরে পাকিস্তানী সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর নায়েক গুরচরণ সিং নিহত হন। এরপর ১৪ জুন পুঞ্চ জেলায় পাকিস্তানের ভারী গোলাবর্ষণে ২৯ বছর বয়সী ভারতীয় সেনা সিপাহী লুঙ্গামবি আবোনমি নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com