August 28, 2026, 2:34 pm
ডিএন২৪ রিপোর্ট
জাতীয় পার্টি (এরশাদ) চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক আবদুল মুনায়েম চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার সকালে শারীরিক দূরুত্ব বজায় রেখে সীমিত আকারে কয়েকদফা জানাজা শেষে আইতন গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুনায়েম চৌধুরী দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের আপন ফুফাত ভাই।