August 9, 2026, 7:49 am
ডিএন২৪ রিপোর্ট (২৮ এপ্রিল ২০২০)
মহামারী করোনাভাইরাসের কারণে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এর আওতাধীন সরকারি সংস্থাগুলো কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে- তার তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
পাশাপাশি সঙ্কট উত্তরণে আগামী বুধবারের মধ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী- তাও জানাতে অনুরোধ করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দেয়া হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে।
চিঠিতে করোনাভাইরাসের কারণে মন্ত্রণালয় ও সংস্থার যেসব কার্যক্রম বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে- সেই তথ্য এবং সঙ্কট উত্তরণে নেয়া উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অর্থাৎ কী কী কার্যক্রম গ্রহণ করা উচিত, সেসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতির হার এবং তা ত্বরান্বিত করতে কী কী কার্যক্রম গ্রহণ করা উচিত, তাও জানাতে বলা হয়েছে চিঠিতে।
এসব তথ্য সংবলিত একটি প্রতিবেদন বুধবারের মধ্যে director4.pmo@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।