August 9, 2026, 9:33 am

ফেসবুক ছদ্মবেশী ট্রাম্প প্রশাসন: ন্যান্সি পেলোসি

ফেসবুক ছদ্মবেশী ট্রাম্প প্রশাসন: ন্যান্সি পেলোসি

মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি

ডিএন২৪ ডেস্ক:

মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি ফেসবুকপ্রতিষ্ঠানকে লজ্জাকর কোম্পানি হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ফেসবুক সবার ওপরে শুধু নিজের লাভ বোঝে। ফেসবুককে আমি ছদ্মবেশী ট্রাম্প প্রশাসন মনে করি।

স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ন্যান্সি পেলোসি।

এদিকে ফেসবুককে নিয়ে পেলোসির এমন সব মন্তব্যের পর ডেমোক্র্যাটিক নেতৃত্ব এবং ফেসবুকের মধ্যে উত্তেজনা বেড়েছেভ

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে ফেসবুকপ্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ক্ষমতা নিয়ে ন্যান্সি পেলোসিকে প্রশ্ন করা হয়। তিনি তখন বলেন, ফেসবুক মার্কিন জনগণকে টাকার বিনিময়ে ভুলপথে পরিচালনা করছে।

ডেমোক্রেটিক স্পিকার আরো বলেন, ফেসবুক শুধু লাভ বোঝে। তারা চায় তাদের শুধু কর কাটা যাক, তাদের বিরুদ্ধে কোনো অ্যান্টিট্রাস্ট কর্মসূচি নেয়া হোক তা চায় না তারা।

উল্লেখ্য, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ন্যান্সি পেলোসির দ্বন্দ্ব অনেক আগে থেকেই।

গত বছর পেলোসির একটি নকল ভিডিও প্রকাশ করে ফেসবুক। ভিডিওটি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির শেয়ার করেন।

ভিডিওতে দেখা গেছে, ওয়াশিংটনের এক অনুষ্ঠানে মাতালভঙ্গিতে বক্তব্য দিচ্ছেন কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেন ও পেলোসির নিন্দা করেন অনেকে।

ভিডিও প্রসঙ্গে পেলোসির দাবি, ইচ্ছাকৃতভাবে ‘এডিট’ করে কথার গতি কমিয়ে দেয়া হয়েছে।

তিনি ফেসবুককে ভিডিওটি সরাতে বললে অস্বীকৃতি জানায় ফেসবুক। এতে পেলোসি ক্ষিপ্ত হন।

এরপর গত বছরের মে মাসে পেলোসি বলেন, ‘জেনেশুনেও ভুয়া তথ্য সরাতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক। এতে প্রমাণ হয় যে, মার্কিন নির্বাচনে ফেসবুক ইচ্ছা করেই হস্তক্ষেপের সুযোগ দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com