August 9, 2026, 10:32 am
ডিএন২৪ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব।তিনি জানান, সোমবার সকাল ৯ টায় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, ‘প্রথমে ইসিজি করার পর ডাক্তাররা এনজিও গ্রামের পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছেন হার্টে দুটি ব্লক পড়েছে। তাৎক্ষণিক একটি রিং পড়ানো হয়েছে। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি।’
উল্লেখ্য, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সভাপতিমন্ডলীর সদস্য হন নানক।