August 9, 2026, 7:47 am
আহমদিয়া যুব সংগঠনের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও ইসলামের দাওয়াত
প্রতি বছর বড়দিন উপলক্ষ্যে বিশ্বের খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও ধর্মীয় অনুভূতির পরম মমতায় আনন্দঘন পরিবেশে উৎসব পালন করে থাকে। যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অনুমতি ও শিক্ষা পবিত্র কোরআন আমাদেরকে দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে শান্তিপূর্ণভাবে সহবস্থানে বিশ্বাসী আহমদিয়া মুসলিম জামাত। এই সূত্র ধরে আহমদিয়া যুব সংগঠন দেশের বিভিন্ন স্থানে যেমন সুন্দরবন, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং ইসলামের অনিন্দ্য শিক্ষার দাওয়াত পৌঁছানো হয়। বিশেষ করে সাতক্ষীরায় খ্রিস্টানদের জেলা মিশন হাউজের ফাদার লুইজকে এবং সিলেট শহরের খ্রিস্টান চার্চের পাদ্রী নিঝুম সাংমাকে নিখিলবিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফার রচিত পুস্তক বিশ্ব সংকট ও শান্তির পথ ও ইসলামের অনিন্দ্য শিক্ষামালা সংক্রান্ত বই-পুস্তক প্রদান করা হয়। এ সময় তারা আহমদিয়া যুব সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন।