August 9, 2026, 11:42 am
ডিএন২৪ ডেস্ক: জামিয়া বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিনেতা কমল হাসান বলেন, গণতন্ত্র এখন আইসিইউতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, মুললিমবিদ্বেষী আইনের প্রতিবাদ করায় জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশি নিগৃহের মুখে পড়তে হয়েছে। তা দেখে তিনি
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন। একই সঙ্গে তিনি পূর্ণ সমর্থন জানান তরুণ প্রজন্মের রাজনৈতিক মনস্কতাকে।
সরকারকে হুশিয়ার দিয়ে তিনি বলেন, আমজনতার সঙ্গে আগামী প্রজন্মকে গোলালে চলবে না। এরাই জাতির ভবিষ্যৎ। জনতার কণ্ঠরোধ করার প্রক্রিয়া এদের ওপর প্রয়োগ করলে আখেরে ক্ষতি দেশের।
এদিকে দেশজুড়ে হিংসার মোকাবেলায় অধিকাংশ জায়গাতেই বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
নিজের মন্তব্যের পক্ষে কমলের বক্তব্য, আগামী প্রজন্মের অধিকার আছে রাজনীতিতে অংশ নেয়ার। রাজনীতি নিয়ে প্রশ্ন তোলার। তাদের সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য রাষ্ট্র ও সরকার। কিন্তু অন্যায়ভাবে তাদের কণ্ঠরোধ করা হলে বলতে হবে, নাভিশ্বাস উঠেছে দেশের গণতন্ত্রের।