August 9, 2026, 9:45 am

একটি ব্যাটের দাম ৬০ হাজার হলে ক্রিকেটের উন্নয়ন কিভাবে হবে?

একটি ব্যাটের দাম ৬০ হাজার হলে ক্রিকেটের উন্নয়ন কিভাবে হবে?

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক বলেছেন, একজন স্থানীয় ক্রিকেটার মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বেতন পায়, অথচ তাকে একটি ব্যাট কিনতে ৬০ হাজার টাকা খরচ করতে হয়। ক্রীড়া সরঞ্জাম এত ব্যয়বহুল হলে কিভাবে ক্রিকেটের উন্নয়ন হবে?

সম্প্রতি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের হয়ে ৪৯৮ ম্যাচ খেলে ৩৫টি সেঞ্চুরির সাহায্যে ২০ হাজার ৫৬৯ সংগ্রহ করা ইনজামাম আরও বলেন, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভালো নয়। আমাদের দেশে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ভালো মানের মাঠ এবং উইকেট নেই। এটাই বড় সমস্যা। অন্য দেশের ঘরোয়া ক্রিকেটাররা যা পারিশ্রমিক পান আমাদের দেশে তার অর্ধেকও পান না।

সবশেষ অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্স করে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পরাজয়ের পর টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার মাঠে পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে সাবেক অধিনায়ক ইনজামাম বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের দল নির্বাচন ঠিক হয়নি। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তাই এভাবে আমাদের হারতে হয়েছে। আমরা ওদের মাঠে সেভাবে লড়াই করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com