August 9, 2026, 9:44 am
নিজস্ব প্রতিবেদকঃ
প্রাথমিক শিক্ষা বিভাগে মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট পার্থ সারথী পাল।
তিনি মৌলভীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সৈয়ারপুর লক্ষীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতির দায়িত্ব পালন করছেন। গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী সভায় সদর উপজেলার এসএমসির শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় তাঁকে।
শিক্ষানুরাগী পার্থ সারথী পাল বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে নিয়মিত মা ও অভিভাবক সমাবেশসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
তার সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যাক্তি অভিনন্দন জানিয়েছে।