August 9, 2026, 10:28 am
মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে বেসরকারি সংস্থা এমসিডা আলোয় আলো প্রকল্প কর্মসূচির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ এমসিডা প্রকল্প কার্যালয়ে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় সভায় প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বেসরকারি সংস্থা এডুকোর হেড অব অপারেশন রঞ্জন জন পল রোজারিও, এডুকোর প্রোগ্রাম ম্যানেজার শরিফুল আলম, আলোয়-আলো প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এমদাদুল হক, আইডিয়া প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর আমিনুর রহমান ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবে সহ সভাপতি ইসমাইল মাহমুদ, সহ দপ্তর সম্পাদক এম এ রকিব,কার্যকরী সদস্য আতাউর রহমান কাজল,দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি দিপঙ্কর ভট্টাচার্য লিটন,দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি অনুজ কান্তি দাশ,দেশ রুপান্তর প্রতিনিধি মো সুমন মিয়া।
অবহিতকরণ সভায় জানানো হয়,চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে ও এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এডুকো) কারিগরী সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি সংস্থা ব্র্যাকিং দ্যা সাইলেন্স, এমসিডা, আইডিয়া এবং প্রচেষ্টা।
এই প্রকল্পটি চা-বাগান ও হাওর এলাকার শিশুদের স্কুলগামী করার জন্য প্রস্তুুত করে তাদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে এডুকো কাজ করে যাচ্ছে। প্রকল্পটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০টি চা বাগানে এবং শ্রীমঙ্গলের দুইটি হাইল হাওর এলাকার শিশুর বিকাশ, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা এবং কিশোর-কিশোরীদের উন্নয়ন ও বিকাশে কাজ যাচ্ছে। ২৫ নভেম্বর সোমবার শ্রীমঙ্গলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।