August 9, 2026, 10:54 am

পেয়াঁজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল সংগঠনসমূহের বিক্ষোভ সমাবেশ

পেয়াঁজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল সংগঠনসমূহের বিক্ষোভ সমাবেশ

গৌতম বুদ্ধ পালঃ

পেয়াঁজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ মৌলভীবাজারে প্রগতিশীল সংগঠন সমূহের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ মৌলভীবাজার শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে গোল চত্বরে এসে শেষ হয়। এতে বক্তারা বলেন পেয়াঁজের বাজার এখনি টেনে না ধরলে ভবিষৎতে এর দাম নিয়ে বাজার অস্বাভাবিক পরিস্থিতে পড়ে যাবে।

গত তিন মাস ধরে সারাদেশে পেয়াঁজের দাম লাগামহীন ভাবে বাড়ছে। প্রতিদিন, প্রতি ঘন্টায় বাড়ছে পেয়াঁজের দাম। ত্রিশ টাকা কেজি পেয়াঁজের দাম উঠেছে ২৬০ টাকা। সামনে আর কত বাড়বে তার কোন নিশ্চয়তা নেই।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com